আপনার সিভিতে এই ১১টি মারাত্মক ভুল এড়িয়ে চলুন।

আমি নোকিয়া, মাইক্রসফ্ট, এইচসিএল এর মতো বিখ্যাত কোম্পানি গুলোতে কাজ করেছি। অনেক পদে অনেক হায়ারিং/ইন্টারভিউ প্রসেসেসে অংশ নিয়েছি। বর্তমানে কামজামিনাই কোম্পানিতেও আমি অনেক ইন্টারভিউ নেই, সিভি স্ক্রীনিং করি। এগুলো থেকে কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি, যেগুলো এভোইড করা উচিত।

১। বানান ত্রুটি এবং খারাপ ব্যাকরণ থাকা – আপনি নিজে এটি প্রুফরিড করেন বা অন্য কাউকে পড়ান, সিভিতে কোনো বানান ভুল আপনার সিভি গৃহীত হওয়া বা প্রত্যাখ্যাত হওয়ার মধ্যে পার্থক্য হতে পারে।

২। সত্যকে অতিরঞ্জিত করা – আপনি যে কোম্পানিতে এপলাই করেছেন, সেখানে কি ভ্যালু অ্যাড করতে পারবেন, সে সম্পর্কে আত্মবিশ্বাসী এবং নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু তাই বলে অতিরঞ্জিত করে সিভিতে মিথ্যা বলবেন না বা নিজেকে অতিরিক্ত বিক্রি করতে চাইলে ধরা খেয়ে যাবেন।

৩। পঁচা সিভি ফরম্যাটিং – আপনার সিভি দেখার সময় নিয়োগকর্তারা প্রথম যে বিষয়গুলি লক্ষ্য করেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যপার হচ্ছে ফরম্যাটিং । ফরম্যাটিং পঁচা হলে এটি আপনার উপর খারাপ ইমপ্যাক্ট ফেলতে পারে, খারাপ ফরম্যাটিং নিয়োগকর্তাদেড় এই ধারণা দিতে পারে যে আপনি ডিটেইলসে মনোযোগী নন।

৪। একটি অমৌলিক ব্যক্তিগত প্রোফাইল – আপনি যে ধরনের ব্যক্তি, আপনার কাজের নীতি, মূল্যবোধ এবং আপনাকে কী অনুপ্রাণিত করে সে সম্পর্কে আপনার সম্ভাব্য নিয়োগকর্তাকে ধারণা দেওয়া উচিত। বিশ্বাস করুন আর না করুন, আমি ৮০% ভাগ সিভিতে একটি কপি/পেস্ট সবসময় দেখি সেটা হচ্ছে: “‘I’m a hard-working, driven individual, who works well independently and as part of a team.

৫। কৃতিত্বের উপর ফোকাস না করা – সিভি লেখার সময় কাজ করে কি অর্জণ করেছেন সেটিতে ফোকাস করুন, আপনার জবের ডিউটি হুবহু লেখা কেও দেখতে চায় না।

৬। সিভি খুব দীর্ঘ করা – যখন সিভির কথা আসে তখন কেউই বই পড়ার মত লম্বা একটি কাহিনী পড়তে চায় না।

৭। যোগাযোগের ভুল তথ্য দেওয়া – আপনার যোগাযোগের ডিটেলসের মধ্যে ভুল আপনার জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে।

৮। নির্দিষ্ট জবের জন্য আপনার সিভি না সাজানো – আপনার সিভি একটি জেনেরিক সিভি হলে চলবে না। যখন যে জবের জন্য এপলাই করবেন, সেই জবের সাথে সামঞ্জস্য রেখে এচিভমেন্টগুলো সাজাবেন।

৯। রেফারেন্স দেয়া – এটি করবেন না, প্রয়োজন হলে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আগাম রেফারেন্স দেয়া কোনো দরকার নাই।

১০। হবি এবং ইন্টারেস্ট অন্তর্ভুক্ত না করা – যদিও অনেকে মনে করেন হবি অন্তর্ভুক্ত না করা গুরুত্বপূর্ণ না, তবে সেগুলি আপনার জন্য মূল্যবান স্থানান্তরযোগ্য দক্ষতা হিসেবে পরিগণিত হতে পারে। যেমন ধরেন আপনি যদি লেখেন আমি ফুটবল খেলি, সেটি আপনার টীম-ওয়ার্ক স্কিল হিসেবে গণ্য হবে যা একটি ট্রান্সফরবল স্কিল।

১১। একটি অনুপযুক্ত ইমেইল এড্রেস ব্যবহার করা – দুর্ভাগ্যবশত, আপনার সিভি যতই ভালো হোক না কেন, নিয়োগকারীরা আপনাকে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নিতে কখনো রাজি হবে না, যদি আপনার ইমেল আইডি হয় ilovevodkaxxx@xxxx.com অর সামথিং লাইক দ্যাট।

Full video: https://www.youtube.com/watch?v=MSiL7HWD_Ks&t=27s