গ্লোবাল কর্পোরেট সেক্টরে স্বপ্নের ক্যারিয়ার

Google কিংবা Microsoft-এর মত গ্লোবাল কর্পোরেট সেক্টরে আপনারও কি ক্যারিয়ার গড়ার স্বপ্ন আছে? কে না চাইবে এমন স্বপ্ন সত্যি করতে? তবে এই স্বপ্ন জয়ের পথে প্রতিনিয়ত সামনে আসা প্রতিবন্ধকতাগুলোকে জয় করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোটা ঠিক সবার হয়ে উঠে না।

তরুণদের ক্যারিয়ার বিষয়ক নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে YSSE কর্তৃক আয়োজিত Career Talk এর Episode-36 এ তরুণদের গ্লোবাল কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গড়ার যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেছেন ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান Capgemini Cloud Infrastructure Services এর Director এনামুল হক স্যার।

এনামুল হক স্যার একাধারে একজন লেখক, গবেষক এবং ম্যানেজিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন Microsoft, Nokia এর মতো বড়-বড় বৈশ্বিক প্রতিষ্ঠানে। Fortune 500 এর মতো কোম্পানিতে তিনি কাজ করেছেন ডিজিটাল রূপান্তরের জন্য। এছাড়াও রয়েছে United Nations High Commissioner for Refugees (UNHCR), HCL Technologies এবং International Telecommunication Union (ITU) এর মত বেশকিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা।

Google, Microsoft কিংবা Apple এর মতো গ্লোবাল কোম্পানিগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে ভার্সিটির ট্রেডিশনাল ডিগ্রির পাশাপাশি অভিজ্ঞতাও সমান গুরুত্ব পায়। তবে কর্পোরেট সেক্টরে একজন ফ্রেসার হিসেবে তেমন কোনো অভিজ্ঞতা না থাকলেও অনলাইনে বেশকিছু ইন্টার্নশিপ, প্রজেক্ট কিংবা পার্টটাইম জবের অভিজ্ঞতা এক্ষেত্রে আবেদনকারীকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Google, Microsoft, Nokia কিংবা Apple এর মতো গ্লোবাল কোম্পানিগুলো যদি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে সেক্ষেত্রে কর্মী নিয়োগে তারা কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে – এমনই এক প্রশ্নের জবাবে এনামুল হক স্যার বলেন, এই ধরনের গ্লোবাল কোম্পানিগুলোতে এপ্লাই করার ক্ষেত্রে অন্যতম criteria হলো, “Think out of the box”.

বর্তমানে Google, Microsoft, Nokia কিংবা Apple এর মতো গ্লোবাল কোম্পানিগুলোতে ট্রেডিশনাল ডিগ্রির চেয়ে বাস্তব জ্ঞান বা উপস্থিত বুদ্ধি অনেক বেশি গ্রহণযোগ্য। কর্মী নিয়োগের ক্ষেত্রে সাধারণত ইন্টারভিউ বোর্ডে আইটি রিলেটেড কিছু বাস্তব সমস্যা বা পরিস্থিতি উল্লেখ করা হয়।‌ এক্ষেত্রে আবেদনকারী উল্লেখিত সমস্যা বা পরিস্থিতিতে কী ধরনের মন্তব্য প্রকাশ করছেন কিংবা কতটা সহজভাবে উনি পরিস্থিতির মোকাবিলা করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্লোবাল কর্পোরেট সেক্টরে চাকরি পাওয়ার ক্ষেত্রে একজন আবেদনকারীর কি কি দক্ষতা অর্জন প্রয়োজন এই সম্পর্কে এনামুল হক স্যার উল্লেখ করেন –

  • বর্তমান সময়ে লিংকডইন প্রোফাইল একজন ব্যক্তির অনলাইন ডাটাবেস হিসেবে কাজ করে থাকে। যেকোনো গ্লোবাল কোম্পানি তাদের কর্মী নিয়োগের ক্ষেত্রে রেজিউমি অপেক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বেশি গুরুত্ব প্রদান করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তির উপস্থিতি বা তার কার্যকলাপের ধারাবাহিকতাই বড় বড় কোম্পানিগুলোর সামনে তার পার্সোনালিটি ফুটিয়ে তোলে।
  • যেকোনো পরিস্থিতিতে সকল বাধা বিপত্তিকে এড়িয়ে না গিয়ে তার মোকাবেলা করতে হবে এবং যতবারই আটকে যাবে ততোবারই দ্বিগুণ উৎসাহে সেই বাধা মোকাবেলায় কাজ করতে হবে। বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে কর্ম জীবনে এগিয়ে চলতে হবে যেন পরবর্তীতে এই একই বাধা আমাদের আটকে দিতে না পারে।
  • আইটি সেক্টরের পাশাপাশি অন্যান্য ফিল্ডেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চর্চা অত্যন্ত প্রয়োজন। ভবিষ্যৎ বিশ্ব অনেকটাই মেশিন ল্যাঙ্গুয়েজে উপর নির্ভরশীল হবে সেক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং জানে না থাকলে টিকে থাকা বেশ মুশকিল।
  • ইংরেজিতে দক্ষতা গ্লোবাল কর্পোরেট এ চাকরি পাওয়ার অন্যতম ক্রাইটেরিয়া। স্পিকিং কিংবা লিসেনিং স্কিলসের পাশাপাশি যেকোনো ভাষায় পরিপূর্ণ যোগাযোগ দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হতে পারে বাংলা কিংবা ইংরেজি।
  • কেবলমাত্র গ্লোবাল কর্পোরেট সেক্টরে নয় বরং বর্তমানে বিভিন্ন পেশার টিকে থাকার জন্য ডিজিটাল স্কিলস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুগোল স্যুট এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এক্সেলে প্রাথমিক দক্ষতা আমাদের প্রত্যেকের জন্যই এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • গ্লোবাল কর্পোরেট সেক্টরে টিকে থাকাটা অনেকাংশেই নির্ভর করে আমাদের এডাপটেশন এর উপর। বর্তমান বিশ্বের প্রতিনিয়ত বদলে যাওয়া রূপের সঙ্গে আমরা যত দ্রুত খাপ খাইয়ে নিতে পারব, ততটাই গ্লোবাল সেক্টরে আমরা এগিয়ে থাকবো এবং এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে ট্রেডিশনাল ডিগ্রিই নয় বরং পুঁথিগত বিদ্যার পাশাপাশি টেকনিক্যাল জ্ঞান এবং বিশেষত ডিজিটালাইজেশনের অন্যতম হাতিয়ার মেশিন ল্যাঙ্গুয়েজ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

ইন্টারভিউয়ের ভিডিও গুলো:

প্রোডাকটিভ ইন্টারভিউ – ১/১০ || আমার কর্পোরেট ক্যারিয়ার জার্নি || Life in the UN, Nokia, Microsoft .. – YouTube

প্রোডাকটিভ ইন্টারভিউ – ২/১০ || ডিজিটাল বাংলাদেশ ফিলোসফি || The Use of AI, IoT, ML in Bangladesh – YouTube

প্রোডাকটিভ ইন্টারভিউ – ৩/১০ || জায়ান্ট কোম্পানিগুলোতে নিয়োগের সময় কিকি দেখা হয়? – YouTube

প্রোডাকটিভ ইন্টারভিউ – ৪/১০ || যেকোনো শিক্ষার্থীর পক্ষে কি প্রোগামিং ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব? – YouTube

প্রোডাকটিভ ইন্টারভিউ – ৫/১০ || বিদেশের ইউনির পড়াশুনা আমাদের ইউনিভার্সিটিগুলোর চেয়ে ভালো হয় কেন? – YouTube

প্রোডাকটিভ ইন্টারভিউ – ৬/১০ || প্রযুক্তির উন্নয়নের সাথে কি গ্র্যাজুয়েটদের ডিমান্ড কোন কমে যাবে? – YouTube

প্রোডাকটিভ ইন্টারভিউ – ৭/১০ || ক্যারিয়ার গড়তে চাইলে তরুনরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে? – YouTube

প্রোডাকটিভ ইন্টারভিউ – ৮/১০ || আপনার এই বইগুলো সম্পর্কে যদি কিছু বলতেন? আপনার প্রিয় বই কোনটি? – YouTube

প্রোডাকটিভ ইন্টারভিউ – ৯/১০ || আপনার পছন্দের কোম্পানি কোনটি তা যদি আমাদের সাথে শেয়ার করতেন। – YouTube

প্রোডাকটিভ ইন্টারভিউ – ১০/১০ || যারা ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করতে চায় তাদের জন্য পরামর্শ – YouTube

– রাফি মিনহাজ