ভব্যিষতের চাহিদাপূর্ণ হার্ড আর সফ্ট স্কিল নিয়ে কিছু কথা

তোমার পছন্দের ক্যারিয়ার যাই হোক না কেন, এখনকার টেকনোলজি সম্পর্কে আপডেট থাকা, নতুন কিছু শেখার মানসিকতা রাখা জরুরি। এ নিয়ে আজকে কিছু কথা: (এরকম আরো ক্যারিয়ার টিপস পাবা আমার “অনলাইন বিজনেস এন্ড ডিজিটাল ক্যারিয়ার” বইতে)

টেকনিক্যাল দক্ষতা যেগুলোর চাহিদা বাড়তেই থাকবে:

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও মেশিন লার্নিং: AI জিনিসপত্রকে অটোমেট করতে, ভালো সিদ্ধান্ত নিতে আর সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। তাই AI জানা লোকদের চাহিদা বাড়তেই থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স – এর উপর আমার বইটি পড়ে নাও। বইটি রকমারি সহ পাবে বাংলাদেশের সর্বত্র।

ক্লাউড কম্পিউটিং: বড় বড় কাজ করার জন্য অনেকেই ক্লাউডের উপর নির্ভর করে। ক্লাউড কীভাবে কাজ করে, সিস্টেম বানানো, আর সিকিউরিটি – এগুলো নিয়ে যাদের দক্ষতা থাকবে তাদের চাহিদা বাড়বেই। ক্লাউড কম্পিউটিং এর উপর আমার ফ্রি ইউডেমি কোর্স করতে পারো

ডেটা নিয়ে কাজ করা: বিভিন্ন কোম্পানি তাদের সিদ্ধান্তগুলো ডেটার উপর ভিত্তি করে নিতে চায়। তাই ডেটা নিয়ে এনালাইসিস করা, সেগুলো সুন্দর করে দেখানো – এইসব স্কিল থাকলে কাজের অভাব হবে না।

সাইবার সিকিউরিটি: সাইবার হামলা যেভাবে বাড়ছে, তাতে অনলাইন জিনিসপত্রকে সুরক্ষিত রাখা জরুরি। যারা সাইবার সিকিউরিটি বোঝে, তারা সব জায়গায় দাম পাবে।

ইন্টারনেট অফ থিংস (IoT): আমাদের আশেপাশে অনেক কানেক্টেড ডিভাইস তৈরি হচ্ছে। IoT নিয়ে কাজ জানা থাকলে চাকরি পেতে সমস্যা হবে না। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে IoT ব্যাবহৃত হয়। কাজেই এ ক্ষেত্রে চাকুরীর অভাব হবে না।

UI/UX ডিজাইন: একটা অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে যাতে ভালো লাগে, তার জন্য ভালো ডিজাইন করা দরকার। তাই UI/UX ডিজাইনাররাও বেশ দামী হবেন সামনে।

আর সব সফট স্কিলস —এগুলো ছাড়া চলবে না:

সমস্যা সমাধানে বুদ্ধি খাটানো: কঠিন সমস্যার সমাধান বের করে ফেলতে পারা দারুণ স্কিল। তাহলে যেকোনো চ্যালেঞ্জেই তুমি টিকে থাকবে।

ক্রিয়েটিভ চিন্তা করা: নতুন আইডিয়া, সমস্যার ইউনিক সমাধান – যারা এগুলো নিয়ে আসতে পারে তাদের কদর সবসময় থাকবে।

যোগাযোগের দক্ষতা: অন্যদের সাথে ভালো করে কথা বলা, নিজের বক্তব্য পরিষ্কার করে রাখা যেকোনো কাজের জন্যই খুবই দরকারী।

টিমওয়ার্ক: জটিল প্রজেক্টে আজকাল আলাদা আলাদা অনেকজনকে মিলে কাজ করতে হয়। তাই সবার সাথে মিলেমিশে কাজ করতে জানাটাও জরুরি।

নতুন কিছু দ্রুত শিখে নেয়া: টেকনোলজি সবসময় বদলাচ্ছে, কাজের ধরণও পাল্টায়। যে নিজেকে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে জানে, সে এগিয়ে থাকবে।

এরকম আরো বিস্তারিত পাবে আমার ভিডিও চ্যানেলে আর আমার আমার ওয়েবসাইট এনামুলহক ডট কো ডট ইউকে।