
Read online for free on Google Books
Download the Andriod app for this book
“দু’আ” – বইটিতে রয়েছে, দো‘আর ফযিলত, শর্ত, আদব, ইত্যাদি অনেক কিছু যা অন্যান্য অনেক দু’আর বই থেকে এটাকে করেছে ভিন্ন। তাছাড়া কোন সময়, স্থান, অবস্থা দো‘আ কবুল হয়, তাও বর্ণিত হয়েছে। দু’আয় যে সমস্ত ভুল মানুষ করে থাকে, কি কারণে দু’আ কবুল হয়, আর কি কারণে দু’আ কবুল হয় না, দু’আ কবুল হতে দেরী হওয়ার হেকমত, কিছু সুনির্দিষ্ট দু’আ ও যিক্র ও এখানে স্থান পেয়েছে।
বইটিতে কুরআন ও সহীহ সুন্নাহে বর্ণিত দু’আ ও যিকরসমূহ সংকলন করা হয়েছে। বাংলাভাষায় সংশ্লিষ্ট অনেক গ্রন্থে যঈফ ও জাল দু’আর ছড়াছড়ি লক্ষ্য করে লেখক এ সংকলনের প্রয়োজনীয়তা অনুভব করেন। পাঠকদের সুবিধার্থে তিনি দু’আ ও যিকরের অর্থের পাশাপাশি উচ্চারণও লিখে দিয়েছেন। এতে রয়েছে প্রায় দুই শ’র কাছ-কাছি বিদাতমুক্ত দু’আ।
এ ছাড়া দু’আ মুখস্ত করার প্রদ্ধতি, প্রয়োজনীয় টিপস দেয়া হয়েছে এবং মুখস্ত করার জন্য কিছু প্রাকটিক্যাল টুলস ডাউনলোড করার লিংক ও দু’আ মুখস্ত করার চার্ট বানিয়ে দেয়া হয়েছে। এতে আছে: দু’আর গুরুত্ব ও প্রাকটিক্যালিটি, শক্তিশালী অস্ত্র হিসেবে দু’য়ার অবদান।
বাংলায় দু’আর বই – বাংলা দুয়ার বই – বাংলায় দোয়ার বই। দোয়ার ভান্ডার – সহী দোয়া সুমুহ।