এআই এর যুগে কোডিং ক্যারিয়ার কতটা সম্ভাবনাময়?

চারপাশে যা শুনছি, তাতে কি মনে হয় না, আর কোডিং শিখে কি হবে? এআই তো এসে সব কাজ করে দেবে, তাই না? ChatGPT বলে দিচ্ছে কোড, তাহলে আমার আর কষ্ট করে শেখার কী দরকার? এমন ভাবনা মনে আসাটা স্বাভাবিক। তবে, ভাই-বোনেরা, আসল কথাটা অন্য জায়গায়!

এআই দুনিয়া কাঁপিয়ে দিলেও, কোডিং এর গুরুত্ব কিন্তু মোটেও কমেনি। বরং, এখন কোডিং শেখাটা আরও বেশি জরুরি! ভাবছেন, কেন? চলুন, একটু খুলে বলি…

এআই এক্সপার্ট হতে গেলে কোডিং তো লাগবেই!

ধরেন, ChatGPT আপনাকে একটা কোড লিখে দিল। আপনি সেটা চালালেন, কিন্তু দেখলেন কিছু একটা গড়বড় হচ্ছে! এবার? বসবেন মাথা চুলকাতে? একদম না! কোডিং জানা থাকলে আপনি বুঝবেন কোথায় সমস্যা, আর সেটা ঠিকও করে দিতে পারবেন। এআই কোড লিখতে সাহায্য করতে পারে, কিন্তু আসল কাজটা তো আপনারই! এখন শুধু কোড জেনারেট করলেই হবে না, বরং এর ভিতর কি চলছে, সেইটা বোঝা খুব জরুরি।

এআই মেশিন তো মানুষ নয়, তাই না? ও কোড লিখলে তাতে ভুল থাকতে পারে, অপটিমাইজেশনের সমস্যাও হতে পারে। এগুলো শুধরানোর জন্য আপনাকে কোডিং এর গভীরে ঢুকতেই হবে। এখন মার্কেটে লো কোড সলিউশন গুলো অনেক পপুলার হচ্ছে, কিন্তু সেইটাকে একটি সঠিক দিকে নিয়ে যাবার জন্য, কোডিং সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।

অনেক কোম্পানি এখন এআই টুলস তাদের নিজেদের মত করে কাস্টমাইজ করে ব‍্যবহার করে। এর জন্য কোড পরিবর্তন করার ও প্রয়োজন হতে পারে, সেই সময় কোডিং দক্ষতা আপনাকে অনেকটা সাহায্য করবে।

এআই শিখবে পুরনো জিনিস, নতুন কিছু তো আপনাকেই বানাতে হবে!

শুধু কোড লেখা জানলেই তো আর প্রোগ্রামার হওয়া যায় না! আসল জিনিস হল, প্রবলেম সলভিং স্কিল আর লজিক্যাল থিংকিং। এআই ওইটুকু কাজ করতে পারে যা সে শিখেছে। কিন্তু নতুন নতুন সমস্যার সমাধান তো মানুষকেই করতে হবে, তাই না?

নতুন আইডিয়া, ইনোভেটিভ সলিউশন, এসব কিন্তু মেশিন দিতে পারবে না। ওটা আপনার মাথা থেকেই বের করতে হবে! এ আই শুধুমাত্র ডাটা অনুযায়ী কাজ করে। কিন্তু, কখন, কিভাবে এবং কেনো কাজটা করতে হবে, সেই সম্পর্কে সঠিক জ্ঞান, শুধুমাত্র একজন ভালো কোডারেরই থাকে।

এআই টুলস কন্ট্রোল করার জন্যেও তো কোডিং লাগবে!

এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স- এই সবের পেছনে কিন্তু কোডিং! Python, R, Julia – এই ভাষাগুলো জানা না থাকলে এআই এর দুনিয়ায় এন্ট্রি করাই মুশকিল। বর্তমান যুগে ক্লাউড কম্পিউটিং এবং ডেটাবেস ম্যানেজমেন্টের জন্যও কোডিং জ্ঞান প্রয়োজন।

এআই মডেল বানানো, অপটিমাইজ করা, অটোমেশন তৈরি করা – সব কাজেই প্রোগ্রামিং দক্ষতা চাই। ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রেও এ আই এর টুল গুলো ব‍্যবহার করা যায়, কিন্তু সব জায়গায় কোডিং এর প্রয়োজন ও দেখা দিতে পারে।

বরং এআই এর জন্যেই কোড শেখা এখন আরও সহজ!

ChatGPT বা Copilot এর মতো টুলস যদি আগে থাকতো! কোডিং শেখাটা কত সহজ হয়ে যেত, তাই না? এখন এই টুলসগুলো বেসিক লেভেলের কোডিং শিখতে খুব সাহায্য করে। আর এখন পাইথন বা জাভাস্ক্রিপ্ট এর মত ভাষা গুলি শিখতে, অনলাইন এ অনেক কোর্স ও টিউটোরিয়াল পাওয়া যায়, যা নতুনদের জন্য খুব উপকারী।

কোড লিখতে গিয়ে আটকে গেলে, এআই আপনাকে পথ দেখিয়ে দেবে। তাই, ভয় পাওয়ার কিছু নেই! এ আই এর মাধ্যমে এখন নতুন কোড লেখা বা পুরনো কোড পরিবতন করা অনেক সহজ হয়েগেছে।

এআই ডেভেলপারদের চাহিদা তো বাড়ছে!

এআই এর যুগে সফটওয়্যার ডেভেলপার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্টদের চাহিদা আকাশ ছুঁয়েছে! যারা এআই কোডিং জানেন, তাদের জন্য অপেক্ষা করছে বিরাট সুযোগ। তাই এই বিষয়ে ক্যারিয়ার গড়তে চাইলে, সঠিক জ্ঞান অর্জন করা ও নিজের স্কিল বাড়ানো খুব দরকার।

বর্তমানে অনেক কোম্পানি এআই এবং মেশিন লার্নিং-ভিত্তিক প্রোডাক্ট তৈরি করছে, যার ফলে এই ক্ষেত্রগুলিতে চাকরির বাজার আরও বাড়ছে।

তাই শেষ কথা হলো…

এআই এর যুগে কোডিং শেখাটা ফ্যাশন নয়, দরকারি! আপনি যদি এআই টুলস ব্যবহার করে স্মার্ট ডেভেলপার হতে চান, তাহলে কোডিংটা শিখে নিন। Python, JavaScript, Go, Rust – যেকোনো একটা ভাষা বেছে নিন, আর লেগে পড়ুন! দেখবেন, আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল!