Learning Python in Bangla

এই পেইজে আমার পাইথনের দুটি বই রিভিউ পাবেন আর ডাউনলোড করতে পারবেন পাইথনের একটি বাংলা বই।

পাইথন একটি হাই-লেভেল, ইন্টারপ্রেটেড, ইন্টারেকটিভ, ডাইনামিক্যালি টাইপড এবং অব্জেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। ইন্টারপ্রেটেড ল্যাংগুয়েজ মানে পাইথন প্রোগ্রাম রান করার জন্য প্রথমে কম্পাইল করতে হয় না। পাইথন রানটাইমে প্রোগ্রাম প্রোসেস করে। এ কারনে পাইথন অন্যান্য ল্যাংগুয়েজ থেকে কিছুটা ধীরগতির। পাইথনের স্ট্যান্ডার্ড ফর্ম মূলত সি-ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে লিখা যাকে Cpython বলে। আমরা যখন পাইথনে কোন কোড লিখি ও রান করি ঠিক তখন পাইথন সে কোড কে বাইট কোডে কনভার্ট করে তারপর রান করে। এ জন্যই পাইথনের প্রোগ্রাম রান করতে সময় একটু বেশি লাগে। বর্তমানে Cpython ছাড়াও পাইথনের আরো কিছু ইমপ্লিমেন্টেশন আছে। যেমনঃ PyPy, Jython ইত্যাদি।

বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আমার কাজগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।