এআই: জুজুর ভয় নাকি টাকার খনি?

Tech Talks Bangla তে AI নিয়ে আমার সব লেখা এক জায়গায়

আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে গত কয়েক বছর ধরে আমি একটা বিষয় নিয়েই পড়ে আছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কারণটা খুব সাদা। এআই এখন আর সাইন্স ফিকশন সিনেমার দৃশ্য না যে ভবিষ্যতে কখনো ঘটবে। এটা এখন ঘটছে। একদম এই মুহূর্তে। আমাদের পড়াশোনা থেকে শুরু করে অফিস আদালত ব্যবসা বাণিজ্য এমনকি আমাদের চিন্তাভাবনার ধরণও বদলে দিচ্ছে এই প্রযুক্তি।

টেক টকস বাংলায় আমি একটা জিনিসই চেয়েছি। অহেতুক জুজুর ভয় না দেখিয়ে কাজের কথাটা বলা। একদম সহজ বাংলায় বোঝাতে চেয়েছি এআই দিয়ে আসলে বাস্তবে কী কী করা যায়। এর মাধ্যমে ক্যারিয়ার গড়া বা আয়ের রাস্তাগুলো কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি।

আজকের এই আয়োজনটা আসলে আপনাদের সুবিধার জন্যই। এআই নিয়ে আমার সব দরকারি লেখাগুলো এক জায়গায় গুছিয়ে এনেছি। নিচে সবগুলোর সারসংক্ষেপ দেওয়া আছে। আপনার যেটা দরকার বা যে লেখাটা আপনার আগ্রহের সাথে মিলে যাবে সোজা ওটাতে ক্লিক করে পড়ে ফেলুন।

খেলনা AI টুল দিয়ে কিভাবে টাকা বানাবেন

একটা ভুল ধারণা ভাঙার জন্যই এই লেখাটা লিখেছি। অনেকেই নাক সিটকে বলেন যে ফ্রি টুল বা ছোটখাটো এআই দিয়ে কি আর সিরিয়াস কাজ হয়। এই ভুল ধারণা নিয়ে বসে থাকেন বলে তারা কখনো ঠিকঠাক চেষ্টাই করেন না। আসল সত্যিটা শুনুন। টুল ছোট হতে পারে কিন্তু আপনি যদি সঠিক প্রম্পট জানেন আর কাজের কায়দাটা বোঝেন তবে ওটাই আপনার হাতের জাদুর কাঠি। টাকা আসলে টুল থেকে আসে না। টাকা আসে আপনি কোন সমস্যার সমাধান করছেন আর সেটা কীভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন তার ওপর। এই লেখায় আমি দেখিয়েছি কনটেন্ট তৈরি থেকে শুরু করে ক্লায়েন্ট সার্ভিস বা ছোট ব্যবসার সাপোর্ট সব কিছুই সাধারণ টুল দিয়ে করা সম্ভব। একদম নতুন কেউ যাতে শূন্য থেকে শুরু করতে পারে আমি সেই রাস্তাই দেখিয়েছি। বড় সাবস্ক্রিপশন ছাড়া ইনকাম হবে না এমন চিন্তা যদি আপনার মাথায় থাকে তবে লেখাটা আপনার জন্যই। ফ্রি টুল দিয়েও যে কাজের কাজ করা যায় সেটা এখানে প্রমাণসহ পাবেন। পোস্টটি পড়তে লিংক: খেলনা AI টুল দিয়ে কিভাবে টাকা বানাবেন? – Tech Talks Bangla

এআই-এর যুগে ক্যারিয়ার বাঁচাবে এই ৭টি স্কিল

এই লেখাটা বিশেষ করে ছাত্রছাত্রী আর যারা চাকরি খুঁজছেন তাদের জন্য। সোজা কথা হলো শুধু সার্টিফিকেটের জোরে এখন আর টেকা যাবে না। ডিগ্রি ধুয়ে পানি খাওয়ার দিন শেষ। টিকে থাকতে হলে স্কিল লাগবে। এআই আসার পর এমন কিছু দক্ষতা বা স্কিল খুব জরুরি হয়ে পড়েছে যেগুলো জানলে আপনি যে পেশাতেই থাকুন না কেন আপনার দাম বাড়বে। আমি এখানে সাতটি নির্দিষ্ট দক্ষতার কথা বলেছি। শুধু নাম বলিনি বরং দেখিয়েছি কীভাবে ধাপে ধাপে সেগুলো আয়ত্ত করা যায়। লেখালেখি থেকে শুরু করে ডেটা বা ডিজাইন সব জায়গাতেই এখন এআই ঢুকে পড়েছে। আপনি এখন কলেজে পড়ুন বা অফিসে কাজ করুন এই লেখাটা আপনার গাইড হিসেবে কাজ করবে। কোনটা আগে শিখবেন আর কোনটা পরে সেটা নিয়ে ধোঁয়াশায় থাকলে এই লিংকে ক্লিক করুন। পোস্টটি পড়তে লিংক: এআই-এর যুগে ক্যারিয়ার বাঁচাবে এই ৭টি স্কিল – Tech Talks Bangla

Before ChatGPT: AI Predictions I Made in 2020

চ্যাটজিপিটি আসার পর সবাই নড়েচড়ে বসেছেন। মনে হচ্ছে যেন এআই বুঝি আকাশ থেকে পড়ল। ব্যাপারটা কিন্তু তা না। এআইয়ের এই পরিবর্তন অনেক বছরের চেষ্টার ফল। ২০২০ সালে আমি এআই নিয়ে কিছু ভবিষ্যদ্বাণী করেছিলাম। আজকের বাস্তবতার সাথে সেগুলো মিলিয়ে দেখার জন্যই এই লেখা। এখানে আপনি দেখবেন আমার কোন ধারণাগুলো ফলে গেছে আর কোথায় আমরা সবাই চমকে গেছি। এটা পড়লে আপনার লাভ একটাই। আপনি আর পাঁচজনের মতো হুজুগে না মেতে এআইয়ের ভবিষ্যৎ গতিপথ বুঝতে শিখবেন। আপনি যদি শুধু টুল ব্যবহারকারী না হয়ে একজন চিন্তক হতে চান তবে এই লেখাটা মিস করবেন না। পোস্টটি পড়তে লিংক: Before ChatGPT: AI Predictions I Made in 2020 – Tech Talks Bangla

এসইও ২০২৬: জিরো ক্লিক সার্চের যুগে টিকে থাকার উপায়

যারা ব্লগিং করেন বা ইউটিউব আর ফেসবুকে কনটেন্ট বানান তাদের জন্য বিপদের ঘণ্টা বাজছে। মানুষ এখন গুগলে সার্চ করে কিন্তু কোনো লিংকে ক্লিক করে না। কারণ গুগল নিজেই উত্তরটা সামনে দেখিয়ে দেয়। একেই বলে জিরো ক্লিক সার্চ। এই লেখায় আমি বুঝিয়েছি জিরো ক্লিক সার্চ কী আর এর হাত থেকে বাঁচার উপায় কী। কনটেন্ট বানানোর নিয়ম এখন বদলাতে হবে। কীভাবে লিখলে মানুষ আপনার লেখা পড়তে বাধ্য হবে আর কীভাবে পাঠকের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করবেন সেসব কৌশল এখানে আলোচনা করেছি। আপনার ওয়েবসাইটের ভিজিটর কমে গেলে বা লেখা আগের মতো না চললে এই লেখাটা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। পোস্টটি পড়তে লিংক: এসইও ২০২৬: জিরো-ক্লিক সার্চের যুগে টিকে থাকার ৭টি উপায় – Tech Talks Bangla

SEO মারা যাচ্ছে? AI Engine Optimisation যুগের বাস্তবতা

আগের আলোচনার রেশ ধরেই এই লেখা। অনেকেই রব তুলেছেন যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মরে গেছে। কথাটা পুরোপুরি সত্য নয়। এসইও মরেনি বরং রূপ বদলে এআই ইঞ্জিন অপটিমাইজেশন বা এইও হয়েছে। এখন শুধু মানুষের জন্য লিখলে হবে না লেখাটা যেন এআই বুঝতে পারে সেদিকেও নজর দিতে হবে। আমি এখানে খুব সহজ করে বুঝিয়েছি এইও জিনিসটা কী। আপনি যদি দীর্ঘমেয়াদে আপনার ব্যবসা বা ওয়েবসাইট টিকিয়ে রাখতে চান তবে আপনাকে এই নতুন খেলাটা শিখতেই হবে। কীভাবে লিখলে মানুষ এবং মেশিন দুই পক্ষই খুশি থাকবে তার মন্ত্র এখানে পাবেন। পোস্টটি পড়তে লিংক: SEO মারা যাচ্ছে: AI Engine Optimisation (AEO) যুগে কীভাবে টিকে থাকবেন – Tech Talks Bangla

গল্পে গল্পে প্রম্পট ইঞ্জিনিয়ারিং: আমার নতুন বই

আমার লেখা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বইটা নিয়ে এখানে কথা বলেছি। তবে এটা শুধু বইয়ের বিজ্ঞাপন না। আমার উদ্দেশ্য ছিল প্রম্পট জিনিসটাকে মানুষের ভয়ের তালিকা থেকে সরানো। অনেকেই ভাবেন প্রম্পট মানে খুব কঠিন কোনো কোডিং। আসলে তা না। প্রম্পট হলো নতুন যুগের ভাষা। এআইকে দিয়ে নিজের কাজটা করিয়ে নেওয়ার কায়দা। আমি কেন বইটা গল্পের মতো করে লিখেছি আর কারা এটা পড়লে সবচেয়ে বেশি উপকার পাবেন সেটা এখানে খুলে বলেছি। আপনি টেকনিক্যাল মানুষ না হয়েও কীভাবে এআইয়ের ওপর ছড়ি ঘোরাতে পারেন সেটা বোঝার জন্য এই লেখাটা পড়ুন। পোস্টটি পড়তে লিংক: গল্পে গল্পে প্রম্পট ইঞ্জিনিয়ারিং: এনামুল হকের নতুন বই – Tech Talks Bangla

এআই-এর শক্তি: পৃথিবী থেকে সমুদ্রবিজ্ঞানে বিপ্লব

আমরা এআই বলতে সাধারণত চাকরি বা চ্যাটবট বুঝি। কিন্তু এআইয়ের আসল ক্ষমতা এর চেয়ে অনেক বিশাল। বিজ্ঞান থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন বা সমুদ্রের গভীর রহস্য সবখানেই এআই এখন বিপ্লব ঘটাচ্ছে। এই লেখায় আমি দেখিয়েছি কীভাবে এআই জটিল সব ডেটা বিশ্লেষণ করে পৃথিবীর বড় বড় সমস্যার সমাধান খুঁজছে। সমুদ্রবিজ্ঞানের মতো কঠিন বিষয়ে এআই কী জাদু দেখাচ্ছে সেটা জানলে আপনি অবাক হবেন। এআইকে যারা শুধু টাকার মেশিন না ভেবে একটু গভীরভাবে বুঝতে চান তাদের জন্য এই লেখাটা দারুণ একটা খোরাক। পোস্টটি পড়তে লিংক: এআই-এর শক্তি: পৃথিবী থেকে সমুদ্রবিজ্ঞানে এক নতুন বিপ্লব – Tech Talks Bangla

ফ্রি ChatGPT দিয়ে শেখা, প্র্যাকটিস আর ইনকাম

টাকা দিয়ে চ্যাটজিপিটি কেনা সম্ভব না বলে যারা আফসোস করেন এই লেখাটা তাদের জন্য। আমি দেখিয়েছি ফ্রি ভার্সন দিয়েই কীভাবে শেখা যায় আর কাজ আদায় করে নেওয়া যায়। এখানে এমন কিছু টেকনিক আছে যা আপনার প্রতিদিনের সঙ্গী হতে পারে। পড়াশোনায় সাহায্য নেওয়া থেকে শুরু করে লেখার প্ল্যান করা বা নতুন আইডিয়া বের করা সব কিছুই সম্ভব এই ফ্রি টুল দিয়ে। পকেটের টাকা খরচ না করে যারা এআইয়ের পুরো ফায়দা লুটতে চান তারা এই গাইডটা দেখে নিন। পোস্টটি পড়তে লিংক: ফ্রি ChatGPT’র ১০টা গোপন ট্রিক! শেখা, প্র্যাকটিস আর ইনকাম একসাথেই – Tech Talks Bangla

ভাইব কোডিং: কোড না লিখেই আয় বাড়ানোর ধারণা

ভাইব কোডিং নামটা হয়তো নতুন শুনছেন। এটা এখনকার হট টপিক। আগে ভাবা হতো বেশি কোড জানলে বেশি বেতন। এখন দিন বদলেছে। এখন এআইকে ঠিকঠাক নির্দেশ দিতে পারাটাই আসল দক্ষতা। আমি এখানে বুঝিয়েছি ভাইব কোডিং ব্যাপারটা আসলে কী। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য এটা কেন আশীর্বাদ হতে পারে সেটাও বলেছি। আপনি যদি কম সময়ে বেশি কাজ করতে চান বা প্রোগ্রামিংয়ের গভীরে না গিয়েও সফটওয়্যার বানাতে চান তবে এই লেখাটা আপনার চোখ খুলে দেবে। পোস্টটি পড়তে লিংক: ভাইব কোডিং: কোড না লিখেই ৩x বেশি আয়! (সব Prompts + Live Demo) – Tech Talks Bangla

শেষ কথা

এই লেখাগুলো আলাদা মনে হলেও আসলে সবগুলোর সুর একটাই। আমি কোনো সস্তা উত্তেজনা তৈরি করতে চাইনি। আমি চেয়েছি এআইকে আপনারা ভয় না পেয়ে বন্ধু ভাবুন। একে কাজে লাগান। আপনি যদি ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হন বা এআইয়ের জগতটা বুঝতে চান তবে এই পোস্টগুলো আপনার কাজে আসবেই। সব পোস্ট একসাথে দেখতে চাইলে https://techtalksbangla.com/tag/artificial-intelligence/

পড়ুন এবং ভাবুন তারপর কাজে লাগান। এআই তখনই আপনার শক্তি হবে যখন আপনি এর লাগামটা ধরতে শিখবেন।