
উচ্চ চাহিদার পরিষেবাগুলি এবং কিভাবে শুরু করবেন আপনার ডিজিটাল ক্যারিয়ার?
১. ডিজিটাল মার্কেটিং কৌশল অফার করা শুরু করুন।
২. সোশ্যাল মিডিয়ার মাস্টার হউন।
৩. পেশাদার হতে হবে, জাস্ট বি সিরিয়াস।
৪. ধৈর্য্য ধারন করুন। অনেক ধৈর্য্য লাগবে।
৫. অধ্যয়ন করুন, নিজেকে শিক্ষিত করুন। ইউটিউবই শেখার জন্য যথেষ্ট।
৬. মনোযোগী হউন।
৭. অনলাইনে উপার্জনের জন্য, বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে (যা থেকে বেশি আয় করা সম্ভব) যেতে হলে ইংরেজিতে ভালো দক্ষ হতে হবে।
৮. অনলাইনে ইংলিশ শিখতে পারবেন না, ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য প্রাকটিস দরকার হবে, অনেক প্রাকটিস।
৯. পাড়ায় পাড়ায় “ইংলিশ স্পিকিং ক্লাব” বানাতে পারেন। ভুল করতে করতে শিখুন।
১০. খুব ছোট একটা শুরু করুন:
– চারিদিকে দেখুন মানুষ কি প্রয়োজনীতার অভাবে ভুগছে।
– দেশে সরকার যে ডিজিটাল সুবিধা গুলো চালু করছে, সেগুলো জানুন।
– ফেইসবুক বিজ্ঞাপন এবং ডিজিটাল মার্কেটিং কৌশল সম্পর্কে জানুন।
– রিটার্গেটিং সম্পর্কে জানুন।
– আপনার পরিষেবাগুলির একটি ব্রোশিওর তৈরি করুন। ২০টি ব্রোশিওর প্রিন্ট করুন।
– স্থানীয় রেস্তোরাঁ, ড্রাই ক্লিনার, নাপিত দোকান, নেইল সেলুন ইত্যাদিতে যান, … এলাকার যেকোনো স্থানীয় ব্যবসায় এগুলো ছড়িয়ে দিন।
– প্রথম মাসের জন্য শুধুমাত্র একজন গ্রাহক যাতে পান তা নিশ্চিত করুন।