
আপনি কোন স্টেজে এসে শিখছন তার উপর ডিপেন্ড করে প্রোগ্রামিং ল্যাঙ্গুইজ চুজ করতে হবে। আমি তিনভাগে ভাগ করছি প্রোগ্রামিং শুরু করতে চায় তাদের।
[১] যাদের বয়স (১৬-২০) বা যারা স্কুলে পড়েন।
এই পর্যায়ে যারা তাদের হাতে প্রচুর সময় সুতরাং তারা C দিয়ে শুরু করতে পারে। এক্ষেত্রে আমি আমার প্রিয় একটি প্লেলিস্ট শেয়ার করছি, CodeWithHarry। আপনাদের সময় অনেক আছে। সুতরাং, খুব বেসিক থেকে শুরু করাই ভালো। এরপর আসতে আসতে C++, C#, python, html, css, java এসবে আসতে পারেন।
P.S. – HTML is a markup language. Java Script is an OOP scripting language. Java is an OOP programming language
[২] যাদের বয়স ২০-২৫ অর্থাৎ যারা ইউনিভার্সিটিতে পড়ছেন
আপনাদের সময় একটু কম। তবে আপনারা html, css, python, any object Oriented programming শুরু করতে পারেন। ফ্রেম ওয়ার্ক শুরু করতে পারেন। আর বেশি বেশি প্রজেক্ট করতে পারেন। এই ধরুন আপনি C পারেন। এবার নতুন নতুন প্রোগ্রামিং কনটেস্ট করুন। অথবা প্রোজেক্ট, গিট হাব থেকে কোড নিয়ে সল্ভ এভাবে যে কোন একটা ল্যাঙ্গুয়েজে বস হতে হবে আপনাকে। এরপর আসতে আসতে আপনাকে ট্র্যাক ধরে আগাতে হবে।
ওয়েব ডিজাইনে গেলে html, css, javascript, bootstrap, python, এসব শিখতে হবে। full stack হতে হলে আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে। মনে রাখবেন এই সময়টা খুব জরুরি। যারা এই সময়টাকে কাজে লাগায় তারাই পাশ করার পরপর জব পায়। আর না হলে হতাশা আপনার দরজায় কড়া নাড়তে সদা প্রস্তুত আর নেটওয়ার্ক ফিল্ডে যারা কাজ করতে চান তাদের বলব পাইথন টা ভালো করে শিখুন, CCNA ,CCNP ,REDhat এরকম কিছু প্রফেশনাল সার্টিফিকেট পাশ করার আগে পকেটে থাকলে আটকায় কে। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যেতে চাইলে objective oriented কিছু ল্যাঙ্গুয়েজ যেমন, Java, kotlin, C++, python এগুলো জোর দিতে পারেন।
[৩] যারা ২৫-৩০, পার করেছেন
যারা ২৫-৩০, পার করেছেন কিন্তু কোনভাবেই চাকরি পাচ্ছেন না, ইন্জিনিয়ার হয়ে ফ্যান ঠিক করতে না পারার অভিযোগে মা সার্টিফিকেট ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছে তাদের জন্য আপনাদের হাতে সময় খুব কম। python আপনাদের জন্য একদম চোখ বন্ধ করে চুজ করার মতন ল্যাঙ্গুয়েজ। সহজ এবং সহজে বোঝার জন্য এর জুড়ি নেই। শুরু করুন আর প্রজেক্ট করুন। অনেক ভালো ভালো ফ্রেম ওয়ার্ক হয় পাইথনে। এরপর আসতে আসতে ওয়েব ডেভেলপমেন্ট এর দিতে আসতে পারেন । html, css bootstrap এগুলো সহজ।
আশাকরি এতটুকু যদি খুব ভালো পারেন একটা জব তো ম্যানেজ হয়ে যাবে আপনার ইনশা আল্লাহ।