
ব্লকচেইন কি? What is blockchain ? Blockchain in Bangla?
ব্লকচেইন ক্যারিয়ারের সম্পূর্ণ রোডম্যাপ
ব্লকচেইন টেকনোলজি এখন একটি হট টেক। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়াম, ইত্যাদি ডিসেন্ট্রালাইজড টেকনোলজি ব্লকচেইনের মাধ্যমে কাজ করে, যা এটিকে আর্থিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক উদ্ভাবন গুলির মধ্যে অন্যতম করে তুলেছে।
আমি এই নিবন্ধে চারটি মূল এরিয়া নিয়ে কথা বলবো, যা দ্বারা ব্লকচেইন ফিনটেকে রেভুলেশান তৌরি করছে।
১. ডিজিটাল খতিয়ান তৈরী করে
ব্লকচেইন প্রতিটি লেনদেনকে টাইম-স্ট্যাম্পিং করে এবং সেগুলোকে কালানুক্রমিক ভাবে রেকর্ড করে। একটি ব্লকচেইন অর্থের পুরো জীবনচক্রকে ডিজিটাল ভাবে লগ করতে পারে। পরে এটি যখন প্রসেস হয় এবং হাত পরিবর্তন হয়। স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করার মাধ্যমে ব্লকচেইন লেনদেন রেকর্ড করার প্রক্রিয়ার দক্ষতাকে ব্যাপকভাবে উন্নত করে। ম্যানুয়াল খতিয়ান রেকর্ড করার জন্য প্রয়োজনীয় সময়ের পরিমাণ হ্রাস করে এবং করার খরচ কমায়।
২. জালিয়াতি বন্ধ করে
ব্লকচেইন বিকেন্দ্রীকৃত, যার অর্থ চেইনের নিয়ন্ত্রণ কারোরই হাতে একাত্ম ভাবে নেই। এটা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। ডিস্ট্রিবিউটেড লেডজার প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি লেনদেন। যা ব্লক অর্থাৎ নোডের মাধ্যমে রেকর্ড করা হয়। এই নোড গুলো হতে পারে স্মার্টফোন, কম্পিউটার বা সার্ভার এবং নোড গুলিকে লিঙ্ক করার মতো কিছুই থাকে না। এখনও ব্লকচেইন হ্যাক করার সামান্য সম্ভাবনা রয়েছে, এমনকি কেউ যদি একটি চেইনের মধ্যে ৫০% এর বেশি নোডের মালিক হন।
২০২১ সালে উপলব্ধ সমস্ত ক্রিপ্টোকারেন্সির সম্মিলিত মূল্য $১.৮ ট্রিলিয়নের উপরে, বিটকয়েনের মূল্য $১ ট্রিলিয়নেরও বেশি। কোড দিয়ে তৈরি সম্পূর্ণ ডিজিটাল মুদ্রা হিসেবে, ক্রিপ্টো মার্কেট যে কোনো হ্যাকারের জন্য হতে পারে একটি লাভজনক উপার্জন।
কিন্তু বিটকয়েন ২০০৮ সালে বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইন হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, এর বিকেন্দ্রীভূত কাঠামোর কারণে চেইনটি কখনও হ্যাক করা হয়নি। নিরাপত্তার ক্ষেত্রে এটি যে সম্ভাবনাগুলো উন্মুক্ত করে এবং এখানেই ব্লকচেইনের রয়েছে সবচেয়ে বড় সম্ভবনা।
৩. তৃতীয় পক্ষ লাগে না
ব্লকচেইনের বর্ধিত নিরাপত্তা একাধিক সুবিধা প্রদান করে, যার মধ্যে একটি হল আপনি প্রথাগত জালিয়াতি প্রতিরোধের পদ্ধতিগুলোতে বাইপাস করতে পারেন কারণ এখানে লেনদেন যাচাই করার জন্য একাধিক পক্ষের প্রয়োজন হয়। প্রতিটি আর্থিক লেনদেনের জন্য এটিকে যাচাই করার পৃথক পৃথক কর্তৃপক্ষের প্রয়োজন, হোক সেটি ভিসা বা আমেরিকান এক্সপ্রেস কার্ড প্রসেসিং বা আপনার ব্যাঙ্ক থেকে কোনো লেনদেন।
২০২০ সালে, বহুজাতিক বিনিয়োগ ব্যাঙ্ক এবং আর্থিক পরিষেবা প্রদানকারী, সিটিগ্রুপ, তাদের বৈধতা যাচাইয়ের প্রক্রিয়ায় ব্যর্থতার কারণে ভুলবশত $৯০০ মিলিয়ন পেমেন্ট করে।
বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের কারণে ব্লকচেইনে এই ধরনের ত্রুটি অসম্ভব হবে। একটি ব্লকচেইনে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয় কারণ সেগুলি নেটওয়ার্কের সমস্ত নোডগুলিতে প্রমাণীকরণের জন্য পাঠানো হয়। এটি তৃতীয় পক্ষের বা মিডলম্যানের প্রয়োজনকে সরিয়ে দেয়। একটি ব্লকচেইনের মাধ্যমে আমরা সেই সমস্ত স্টেপ গুলো থেকে পরিত্রাণ পেতে পারছি এবং আমাদের প্রয়োজনীয় পণ্য বা পরিষেবা যার বেশি গুরুত্বপূর্ণ তার জন্য অর্থ প্রদান করতে পারছি।
৪. অর্থ ব্যবস্থাপনাকে গণতান্ত্রিক করে
ফিনটেকে ব্লকচেইনের সবচেয়ে হাই-প্রোফাইল ব্যবহার হল ক্রিপ্টোকারেন্সি, যা আপনাকে ব্যাঙ্ক ছাড়াই আপনার টাকা রাখতে এলাও করে। যারা বিটকয়েন, ইথেরিয়াম বা অন্য কোন ডিজিটাল কয়েন ক্রয় করেন, তারা তাদের নিজস্ব ডিজিটাল ওয়ালেটে তাদের মুদ্রা রাখতে পারেন। ওয়ালেট-ধারকদের একটি ব্যক্তিগত কী আছে, যা তাদের ক্রিপ্টো পাঠাতে এবং ব্যয় করার জন্য ব্যবহার করতে হয়। যাদের কাছে চাবি আছে তারাই সেই মুদ্রার একমাত্র মালিক। প্রচলিত মুদ্রার বিপরীতে অর্থ ধারণকারী কোন ব্যাংক নেই।এখানেই ফিনটেকের ব্লকচেইনের প্রকৃত মূল্য রয়েছে। বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলি আপনাকে সেই স্বাধীনতা এবং মালিকানা প্রদান করে যার জন্য আপনাকে আপনার অর্থ দিয়ে অন্য কারো উপর নির্ভর করতে বা বিশ্বাস করতে হবে না।
যাইহোক, এখনও এইভাবে টাকা রাখা কিছু ঝুঁকি তো অবশ্যই আছে, যেমন আপনি যদি আপনার ব্যক্তিগত চাবিটি ভুলে যান বা এটি চুরি হয়ে যায় তাহলে টাকা ফেরত পাওয়ার কোনো উপায় নেই। এবং এর জন্য আপনি একাই দায়ী হবেন৷ একারণে অনেক ক্রিপ্টোকারেন্সি হোল্ডাররা তাদের অর্থ সংরক্ষণ করার জন্য একটি কাস্টোডিয়ান কে বেছে নেন, যিনি একটি ব্যাঙ্কের মতো তাদের মুদ্রা রাখেন। এই পরিষেবাগুলির মধ্যে বৃহত্তম হচ্চে Coinbase। এদের ৪৩ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে এবং প্ল্যাটফর্মে $৯০ বিলিয়ন অর্থ রয়েছে৷ মোদ্দাকথা, ব্লকচেইনের আসল সুবিধা হল এটি প্রত্যেককে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে তাদের নিজস্ব অর্থ নিয়ন্ত্রণ করতে দেয়।
যখন মানুষ সত্যিই তাদের নিজস্ব সম্পদের মালিকানা এবং দায়িত্ব নিতে শুরু করে, তখন এটি ব্যাংকগুলোর জন্য একটি বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। যদিও ব্লকচেইন আর্থিক শিল্পকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে, তবে ব্যাংকিং-এ ট্রাডিশনাল প্রথাকে চ্যালেঞ্জ করে বিরাট একটি পরিবর্তন আনার সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে ব্লকচেইন প্রযুক্তির।ওয়েব ৩.০’র আবির্ভাবের মধ্যে দিয়ে ফিনটেক ব্লকচেইনের মধ্য দিয়ে একটি বিরাট রেভ্যুলেশন দেখবে।
ওয়েব ৩.০ নিয়ে আমার এই আলোচনাটা দেখতে পারেন।
ব্লকচেইন কি এন্ড কীভাবে কাজ করে এনিয়ে আমার বাংলা ভিডিও লেকচার এই ভিডিওতে।
ব্লকচেইন প্রযুক্তিতে কীভাবে ক্যারিয়ার করবেন, এই নিয়ে আমার ভিডিও এই লিংকে।