বাচ্চাদের ট্রলি বা স্ট্রোলার হাইজিন ক্লিনিং সার্ভিস

বাংলাদেশে এখন বাচ্চাদের ট্রলি বা স্ট্রোলার ব্যবহার বাড়ছে। অনলাইন দারাজ, ক্লিক-বিডি সহ অনেক ব্রিক-ব্র্যাক শপ এ গুলো বিক্রি করছে।

বড় বড় শপিং মলে এগুলোর ব্যবহার খুবই সাহায্যকারীি। এখানে মনে রাখতে হবে, এই সার্ভিস শুধু বাচ্চাদের ট্রলি গভীর-পরিষ্কারকারের কাজ ছাড়াও, বাচ্চাদের গাড়ির আসন এবং বিভিন্ন খেলার সরঞ্জাম পরিষ্কার করার (Hygiene Clean) সুবিধা দিতে পারে যা, পিতামাতাদের খুশি রাখতে সহায়তা করে।

কিভাবে এই ক্লিনিং সার্ভিস শুরু করবেন?

  • প্রথমত সুবিধা মতো জায়গায় একটি ছোট স্পট খুঁজে বের করতে হবে।
  • এটা মূলত একটি শপিং মলে হলে ভাল হয়।
  • শুরুতে এরকম ছোট দোকান না পাওয়া গেলে, মলের মধ্যে কোনো এক কর্নারে কিছু জায়গা ভাড়া নিয়ে এটি করতে পারেন আপনার স্টার্টআপ।
  • যখন মলে বাচ্চাদের ট্রলি নিয়ে কেউ ঢুকবেন, তখন তাদের কাছে আপনার সার্ভিসটি অফার করতে পারেন।
  • দরকার হলে, প্রথম প্রথম মলের দরজায় ব্রোশিউর বিলি করুন। তাতে সুন্দন করে জানান কেন এটা বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য জরুরি।
  • এখানে আপনাকে একজন দক্ষ ক্লিনার রাখতে হবে যে পরিচ্ছন্নতার সরঞ্জাম চালাতে পারে এবং কৌশল গুলো জানে।
  • পরিষ্কারের জন্য ভ্যাকুয়াম ক্লিনার ছাড়া, যে ধরণের ক্লিনিং প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, তা অব্যশই বাচ্চাদের জন্য স্বাস্থকর হতে হবে।
  • গভীর-পরিষ্কার, স্যানিটাইজিং ছাড়াও ট্রলির চাকা নড়বড়ে হয়ে গেলে তা এলাইন করা, হ্যান্ডেল মজবুত করা, ইত্যাদি ছোট খাটো রিপেয়ার করতে পারেন।

ব্যাবসার নামের কিছু সাজেশন

  • Pram Parlour
  • Best Buggies Cleaning Services
  • Stroller Spa
  • Pushchair cleaning and servicing

আপনার যে সমস্ত স্কিল গুলো লাগবে:

  • প্রফেশনাল হতে হবে – মনে রাখবেন বাচ্চাদের ব্যাপারটি খুবই সেনসেটিভ।
  • একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে নিজের বস হতে হবে একটি দলও পরিচালনা করতে হতে পারে।
  • হাতে-কলমে, মৌলিক সরঞ্জামগুলি পরিচালনা করতে হতে হবে।
  • কঠোর পরিশ্রমী হতে হবে।
  • উচ্চাভিলাষী এবং উত্সাহী – এ মাস্ট।
  • ক্লায়েন্টদের সাথে সম্পর্ক গড়ে তোলার বিষয়ে উত্সাহী থাকতে হবে।
  • পরিচ্ছন্নতা হবে আপনার মূল চাবিকাঠি – মনে রাখবেন আপনি একটি সার্ভিস দিচ্ছেন যা মানুষকে পরিছন্ন থাকতে ব্যবস্থা করে দিবে, ফলে আপনার পোশাক-আশাক, দোকানের সেটআপ সব কিছু থাকতে হবে একদম টিপটপ।

ব্যবসা জমে গেলে অনলাইন চলে যান।

  • আপনার সার্ভিস জানান বিভিন্ন অনলাইন প্লাটফর্মে।
  • একটি মোবাইল অ্যাপ বানাতে পারেন যখন আপনি পপুলার হয়ে যাবেন।
  • আপনার লোকেশনের ৩ মাইলের মধ্যে ফ্রি কালেকশন এন্ড পরিষ্কারের পর ড্রপ-অফ সার্ভিস দিন।
  • শেষমেশ আমাকে আপনার দুয়া’য় রাখুন যেন এরকম অনেক আইডিয়া দিতে পারি, ইনশা আল্লাহ।

আরও দেখুন:

এনামুল হক

লন্ডন ০৬/১০/২০২২