ওয়ার্ল্ড কাপ ফুটবলের রেজাল্টের প্রেডিকশন নিয়ে বিতর্ক

ওয়ার্ল্ড কাপ ফুটবলের রেজাল্ট নিয়ে অক্সফোর্ড উনিভার্সিটির প্রেডিক্টিভ এনালিটিক্স এর উপর একটি আর্টিকেল লিখেছিলাম। যা নিয়ে অনেক মিশ্র-প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ওটা নিয়ে অনেক মিম তৌরি করেছেন, অনেকে আমাকে গালাগালিও করেছেন। যেমন:

“ধুরু ভুম চিক ভুম ভুম গাঞ্জা খুর আলাপ”

“সবি পাগলের মেলা”

“পাগলের প্রলাপ শুনতে ভালোই লাগে”

“নতুন পাগলের আমদাি,এ রকম পেডিকসন আমিও দিতে পারি।”

“কচুর লিষ্ট”

বিষয়টা এমন যেন প্রেডিকশন-ই ফাইনাল বা এই ভবিষ্যতের পূর্বাভাস আমি নিজেই দিয়েছি। আমাদের বোঝা উচিত যে, প্রেডিক্টিভ এনালিটিক্স হচ্ছে ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণে ডেটা মাইনিং, ভবিষ্যদ্বাণীমূলক মডেলিং এবং মেশিন লার্নিং থেকে বিভিন্ন পরিসংখ্যানগত কৌশল, যা ভবিষ্যতে বা অন্যথায় অজানা ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে বর্তমান এবং ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে।

উন্নত বিশ্বে মার্কেটিং-এ এনালিটিক্স এর ব্যবহার হচ্ছে হরদম। কোন্ ধরনের ক্রেতার কাছে কোন্ ধরনের বিজ্ঞাপন পৌঁছাতে হবে সেটি নির্ধারণ করছে প্রেডিক্টিভ মডেল। এসব মডেল মেশিল লারনিং এ্যালগরিদম ব্যবহার করে ক্রেতাদের শ্রেনীভাগ করছে যাকে এরা বলে কাস্টমার সেগমেন্টেশন। এরকমই এনালাইসিস হয়েছে এই ওয়ার্ল্ডকাপ রেজাল্ট নিয়ে।

এরকমই এনালাইসিস হয়েছে এই ওয়ার্ল্ডকাপ রেজাল্ট নিয়ে। যেখানে অবশ্যই এরর থাকবে। এ ধরণের এরররের এর মধ্যে রয়েছে, Sampling bias, Cherry-picking, Disclosing metrics, Overfitting, Focusing only on the numbers, Solution bias, Communicating poorly ইত্যাদি। এগুলো নিয়ে বিস্তারিত পাবেন আমার ফ্রি ডেটা সায়েন্স কোর্সে

তবে যারা এটা নিয়ে সিরিয়াস Power-BI বা AWS মেশিন-লার্নিং মডেল দিয়ে একটা প্রজেক্ট করতে চান এবং তা আপনার পোর্টফোলিওতে যোগ করতে চান, তাদের জন্য আজকের এই আর্টিকেল।

মনে রাখবেন, যারা ডেটা এনালিটিক্স দিয়ে শুরু করে একদিন ডেটা সায়েন্টিস্ট হিসেবে বাংলাদেশ থেকে বিদেশী কোম্পানিতে রিমোট জব করতে চান, বা একদিন ডেটা সায়েন্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের অবশ্যই ডেটা সায়েন্সের প্রজেক্ট পোর্টফোলিও বানাতে হবে।

আর এই প্রজেক্টগুলো আপনি বিভিন্ন ব্লগে, বিশেষ করে মিডিয়ামে পাবলিশ করবেন এবং সাথে লিঙ্কডইন এ আপনার প্রোফাইলের লিংক দিবেন। এরকম করে অনেকে অনেক জব পেয়েছেন। এ নিয়ে আমার এই বাস্তব ঘটনাটি পড়তে পারেন (আমি কীভাবে নিজে ডেটা সায়েন্স শিখে আমার আয় তিনগুণ করেছি), যা আপনাদের উৎসাহ যোগাবে ইনশা আল্লাহ।

যাইহোক, যা বলছিলাম, আপনি ফ্রি Power BI ডেস্কটপ এপ্লিকেশন মাইক্রোসফটের স্টোর থেকে ডাউলোড করে, এ ধরণের ডেটা এনালাইসিস ঘরে বসে ইন্টারনেট থেকে ডেটা নিয়ে করতে পারেন। আর এর জন্য আপনাকে ডেটা নিতে হবে এই ওয়েবসাইট থেকে। আর যদি Power BI ব্যবহার করে কিভাবে এ ধরনের এনালিটিক্স করতে হয়, তা আপনি শিখতে আগ্রহী হন, তাহলে আমাকে এখানে কমেন্টসে জানান। আর অবশ্যই জানাবেন এই টিউটোরিয়াল একটি ভিডিওতেই শেষ করবো না দুটি তে? সব মিলিয়ে ৪০-৪৫ মিনিটে হবে ইনশা আল্লাহ।